ছবিঃ সিএনআই
বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শহীদ নাজমুল আহসান হলের আবাসিক ছাত্র এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবরার নোমান শ্বাসকষ্টজনিত জটিলতায় মারা গেছেন।
শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (এমএমসিএইচ) তার মৃত্যু হয়। হাসপাতালের জরুরি বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
হলের প্রভোস্ট অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম জানান, আবরার দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। বিকেলে অসুস্থতা বাড়লে তিনি চিকিৎসা নিতে হাসপাতালে যান এবং পরে হলে ফিরে আসেন। সন্ধ্যার পর হঠাৎ শারীরিক অবস্থা খারাপ হয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। দ্রুত তাকে আবার ময়মনসিংহ মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিউজ ডেস্কঃ দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থ...
নিউজ ডেস্কঃ দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ...
নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছে...
নিউজ ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক শিক্ষার নতুন প...
নিউজ ডেস্কঃ সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তা...

মন্তব্য (০)