• খেলাধুলা

১০ বলেই পাকিস্তানি তারকার ফিফটি

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : মাত্র ১০ বলেই ফিফটি হাঁকালেন পাকিস্তানের তারকা আব্দুল সামাদ। হংকং সিক্সেস টুর্নামেন্টে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালান। তার বিধ্বংসী ইনিংসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেটের ব্যবধানে জিতেছে পাকিস্তান। 

টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। টার্গেট তাড়া করতে নেমে এক উইকেট হারিয়ে মাত্র ৩.৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

১০৩ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করে পাকিস্তান। বিশেষ করে দুই ওপেনার সামাদ ও খাজা নাফে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালান! ১৩ বলে ৪টি ছক্কা ও ২ চারে ৩৬ রান করে নাফে ফিরলে ভাঙে ৬২ রানের উদ্বোধনী জুটি।

এরপর আর কোনো উইকেট হারায়নি পাকিস্তান। আব্বাস আফ্রিদিকে সঙ্গে নিয়ে বাকি কাজটা সহজেই সারেন সামাদ। চতুর্থ ওভারে জর্ডান মরিসকে টানা ৫টি ছক্কা হাঁকান সামাদ। তাতে মাত্র ১০ বলে ফিফটি স্পর্শ করেন এই ওপেনার।

১০ বলে ফিফটি করার পথে ৮টি ছক্কা মেরেছেন সামাদ। আরেক ব্যাটসম্যান আব্বাস অপরাজিত ছিলেন ২ বলে দুই ছক্কায় ১২ রানে।

 

মন্তব্য (০)





image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

১

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

২

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৩

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৪

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

image

ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার!

৫

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে...

  • company_logo