• আন্তর্জাতিক

‎বাংলাদেশের সঙ্গে উত্তেজনার সম্পর্ক চায় না ভারত: রাজনাথ সিং

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বক্তব্যের সময় ‘শব্দ ব্যবহারে’ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের উত্তেজনার সম্পর্ক চায় না।

‎শুক্রবার (৭ নভেম্বর) নেটওয়ার্ক ১৮ গ্রুপের এডিটর-ইন-চিফ রাহুল যোশীর সঙ্গে একান্ত কথোপকথনে রাজনাথ সিং ভারত-বাংলাদেশ সম্পর্কের বর্তমান টানাপোড়েন নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন। খবর ফার্স্ট পোস্টের।

‎রাজনাথ সিং বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চাই না, কিন্তু ড. ইউনূসকে তার বক্তব্যের বিষয়ে সতর্ক থাকতে হবে।’

‎প্রতিরক্ষামন্ত্রী আরও যোগ করেন, ভারত যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম, যদিও আমরা প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে বদ্ধপরিকর।

‎সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর ভারত ও বাংলাদেশের মধ্যে এই উত্তেজনা সৃষ্টি হয়। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস দেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন।

মন্তব্য (০)





image

শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ...

নিউজ ডেস্ক : শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্ত...

image

টেইলর সুইফটের স্বামীর সঙ্গেও প্রতারণা, কে এই ভয়ংকর প্রতার...

নিউজ ডেস্ক : বিনিয়োগকারীদের কোটি কোটি ডলার আত্মসাৎ করে বিলাস...

image

বাংলাদেশের দেওয়া ‘অর্ণব’ নামের ঘূর্ণিঝড় কবে আঘাত হানবে?

নিউজ ডেস্ক : উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ড উপকূলের কাছাকাছ...

image

পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ,...

নিউজ ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোহাট জেলায় জুম...

image

বিশ্ববাজারে টানা তৃতীয় দিনের মতো কমলো তেলের দাম

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্য থেকে বিকল্প পথে তেল সরবরাহ অব্যাহত থ...

  • company_logo