• রাজনীতি

নির্বাচনি জোটে যাওয়ার বিষয়ে যা জানালেন নুরুল হক নুর

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আগামীদিনে সরকারে গেলে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান বুঝে জোটে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

তিনি বলেন, দেশের পরিবর্তনের প্রশ্নে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাফিয়ার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর অবস্থান পরিষ্কার হওয়ার পরই বিবেচনা করা হবে গণঅধিকার পরিষদ কোনো জোটে যাবে কিনা। 

শুক্রবার (৭ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত তরুণ্যের রাজনৈতিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডাকসুর সাবেক ভিপি নুর বলেন, কোনো রাজনৈতিক দলই সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ হয় না। কারণ, তারা ভোটকেন্দ্র দখল করতে সন্ত্রাস ও চাঁদাবাজদের পৃষ্ঠপোষক করতে চায়। আগামী নির্বাচনের মধ্যদিয়ে বাংলাদেশ কোন দিকে পরিচালিত হবে, সেই ফয়সালা হবে বলেও উল্লেখ করেন তিনি। 

‘মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত আগামীর সমৃদ্ধশীল নারায়ণগঞ্জ গড়ার’ প্রত্যয়ে তরুণ্যের রাজনৈতিক সমাবেশে আরও বক্তব্য দেন- যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান  যুব অধিকারের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি সাব্বির রাজসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী।

 

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo