ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করে ফরিদপুর-৩ আসনের বিএনপির প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৈৗধুরী নায়াব ইউসুফ বলেছেন, সবাইকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকবেলা করতে হবে।
বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়ন ও কৈজুরী ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগকালে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা অনেক অত্যাচার সহ্য করেছে, এখন আর কোনো অপশক্তিকে বরদাস্ত করা হবে না। সকলকে ঐক্যবদ্ধ থেকে সব সমস্যার মোকাবেলা করা হবে।
তিনি আরো বলেন, ফরিদপুরকে শান্তিময় ফরিদপুর হিসেবে গড়ে তুলতে চাই যেখানে মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে।
জনসংযোগকালে মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, বেনজির আহমেদ তাবরিজ সহ বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...
নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...
নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...
বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...
নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

মন্তব্য (০)