• রাজনীতি

২০০ এমপি নির্বাচিত হলেও সরকারি সুবিধা নেবে না জামায়াত: ডা. শফিকুর রহমান

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন,  আগামী নির্বাচনে একজন থেকে ২০০ জন এমপি নির্বাচিত হলেও সরকারি সুবিধা গ্রহণ করবে না জামায়াত। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেটের এক অভিজাত কনভেনশন সেন্টারে আয়োজিত সুধী সমাবেশে নেতাকর্মীদের তিনি এ কথা বলেন। 

জামায়াত আমির বলেন, জামায়াতের কেউ কোনো ধরনের অপকর্মে জড়াবে না। যারা অপকর্মে যাবেন, তাদের হাত চেপে রাখা হবে।  

দেশের রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ৫ আগস্টের পর দেশে দৃশ্যমান অনেক পরিবর্তন হয়েছে। তবে রাজনৈতিক দলের নেতারা দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেনি। 

জামায়াত আমির বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে সামাজিক ন্যায়বিচার যদি কায়েম করা যায়, তাহলে দুর্নীতির জট কেটে যাবে। কেননা আমাদের স্বার্থের ব্যাপারে সবার আগে বাংলাদেশ। 

সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতাসহ আসন্ন নির্বাচনে সিলেটের সম্ভাব্য প্রার্থীরা এবং মহানগরের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

টানা তৃতীয় মেয়াদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হওয়ার পর বুধবার (৫ নভেম্বর) নিজ জন্মভূমি সিলেটে ছুটে যান ডা. শফিকুর রহমান। 

 

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo