• রাজনীতি

ক্রীড়াঙ্গন থেকে বিএনপির মনোনয়ন পেলেন যারা

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সোমবার ২৩৭ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে যাওয়া এই প্রার্থীদের মধ্যে রয়েছেন দেশের ক্রীড়াঙ্গনের কয়েকজন পরিচিত মুখ।

তাদের মধ্যে সবচেয়ে আলোচিত দুই নাম—সাবেক তারকা ফুটবলার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশের অন্যতম সেরা গোলরক্ষক আমিনুল হক। সাবেক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদকে মনোনয়ন দেওয়া হয়েছে ভোলা-৩ আসনে, আর বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক ধানের শীষের প্রার্থী হয়েছেন ঢাকা-১৬ আসনে।

ঘোষিত তালিকায় আরও রয়েছেন ক্রীড়াঙ্গনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত কয়েকজন প্রার্থী। সাবেক ক্রীড়ামন্ত্রী নিতাই রায় চৌধুরী মনোনয়ন পেয়েছেন মাগুরা-২ আসনে, আর সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী মির্জা আব্বাস প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা-৮ আসন থেকে।

এ ছাড়া মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি মনিরুল হক চৌধুরী লড়বেন কুমিল্লা-৬ আসনে, ক্লাবটির পরিচালক মো. মাসুদুজ্জামান মনোনয়ন পেয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে।

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সভাপতি খায়রুল কবির খোকন প্রতিদ্বন্দ্বিতা করবেন নরসিংদী-১ আসনে, ব্রাদার্স ইউনিয়নের সভাপতি ইসরাক হোসেন থাকছেন ঢাকা-৬ আসনে, আর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের আহ্বায়ক শরিফুল আলম হচ্ছেন কিশোরগঞ্জ-৬ আসনের প্রার্থী।

এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি মোহাম্মদ আলী আসগর বিএনপির মনোনয়ন পেয়েছেন খুলনা-৫ আসনে।

 

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo