• রাজনীতি

‎এভাবে চলতে থাকলে জাতীয়তাবাদী শক্তির সম্মান ক্ষুণ্ণ হবে: পার্থ ‎

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ভোলায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতাকর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এভাবে চলতে থাকলে জাতীয়তাবাদী শক্তির সম্মান দেশব্যাপী সাংঘাতিকভাবে ক্ষুণ্ণ হবে।

‎শনিবার (১ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

‎পোস্টে তিনি লেখেন, এভাবে চলতে থাকলে জাতীয়তাবাদী শক্তির সম্মান দেশব্যাপী সাংঘাতিকভাবে ক্ষুণ্ণ হবে এবং সমগ্র দেশব্যাপী ভোটে এর প্রভাব পড়বে, অনেক দুঃখজনক ব্যাপার এটা। ঐক্যের কোনো বিকল্প নাই।  

‎সংঘর্ষে নিজ দলের আহত নেতাকর্মীদের ছবি যুক্ত করে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ আরও লেখেন, ভোলা সদরে বিজেপির বিশাল এক নির্বাচনি মিছিল হয়, হাজার হাজার মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেন। জোহরের নামাজের পূর্বে যখন শান্তিপূর্ণ এই মিছিল শেষ হয়, তখন অল্পসংখ্যক নেতাকর্মী বিজেপির কার্যালয়ে ছিল ঠিক তখনই ঈর্ষান্বিত হয়ে ৪০০ থেকে ৫০০ জনের বিএনপির একটি গ্রুপ কোনো কারণ ছাড়াই আমাদের নিরীহ নেতাকর্মীদের মারধর করে এবং পার্টি অফিস ভাঙচুর করে। এটা দুঃখজনক, হতাশাজনক এবং আমি এর তীব্র নিন্দা ও  প্রতিবাদ জানাই।

‎এর আগে শনিবার (১ নভেম্বর) দুপুরে ভোলা জেলা শহরের নতুন বাজারে অবস্থিত ভোলা জেলা বিজেপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপি ও বিজেপি নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ইটপাটকেল ও লাঠিসোঁটার আঘাতে সাংবাদিক পুলিশসহ উভয় দলের প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হন।

মন্তব্য (০)





image

‎পত্রপত্রিকা পড়ে রাজনীতির কথা বলা যাবে না: মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ ‘পত্রপত্রিকা পড়ে রাজনীতির কথা বলা যাবে না।...

image

‎অন্যায়ের সঙ্গে জামায়াতের আপস নেই: ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ...

image

‎এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার-সিইসিকে...

নিউজ ডেস্কঃ আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা-৪ আসনের...

image

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

নিউজ ডেস্ক : নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের এমপি গা...

image

জামায়াত এমপি গাজী নজরুল ইস্যুতে তদন্ত দাবি তাসনিম জারার

নিউজ ডেস্ক : সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংস...

  • company_logo