• লিড নিউজ
  • রাজনীতি

‎বিএনপির জন্ম ‘হ্যাঁ’ ভোটে, মৃত্যু হবে ‘না’ ভোটে: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • Lead News
  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, কাবিননামায় সাইন করেছে বিএনপি; তারা জুলাই সনদে ‘হ্যাঁ’ বলেছে, তাই তাদের ‘না’ বলার সুযোগ নেই। তিনি বলেন, “বিএনপির জন্ম হয়েছিল ‘হ্যাঁ’ ভোটের মধ্য দিয়ে, মৃত্যু হবে ‘না’ ভোটের মধ্য দিয়ে।”

‎বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) নাগরিক ঐক্যের আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

‎পাটওয়ারী আরও বলেন, ‘আপার হাউজের পিআর, লোয়ার হাউজে এনে জামায়াত পুরো বিষয়টি খেলো করে তুলেছে।’ তিনি অভিযোগ করেন, আইন উপদেষ্টার ওপর তাদের আস্থা নেই। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে শহিদ মিনারে মানুষ মাঝে গিয়ে সংস্কার আদেশ জারি করতে হবে।’

‎নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে সংস্কার কমিশনকে ভিন্ন খাতে পরিচালনা করতে চেয়েছে। তিনি বলেন, ‘জাতীয় পার্টি ও আওয়ামী লীগের ব্যাপারে ছাড় নেই।’ সরকারকে তিনি আবেদন করে বলেন, ‘জুলাই সনদের কিছু শব্দ স্পষ্ট করতে হবে।’

‎সভায় পাটওয়ারী আরও বলেন, ‘জামায়াতের জাতির কাছে যে মুখে একটা, অন্তরে আরেকটা তা স্পষ্ট হচ্ছে।’ তিনি জাতীয় রাজনীতিকদের নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ড. ইউনূস আন্তর্জাতিক খেলোয়াড়। আসিফ নজরুল পলিটিসিয়ানদের শুধু পিসলা খাওয়াতে চায়।’ এছাড়া তিনি বলেন, ‘উপদেষ্টারা যারা টাকা-পয়সা লুটপাট করেছেন, এখন আপনাদের কামলা দিতে হবে।’

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo