• লিড নিউজ
  • জাতীয়

‎প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: পরিবেশ উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমাদের প্রতিশ্রুতির জায়গা থেকে পরিষ্কার করতে চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। বলেছেন, সরকারের বিরুদ্ধে অভিযোগ স্পষ্ট না। কথা বলে উত্তেজনা বজায় রাখা রাজনৈতিক কৌশল।
‎
‎বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত সেমিনারে বক্তব্য দিচ্ছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
‎
‎সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা আরও বলেন, জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া অনৈক্য হিসেবে নয়, মতানৈক্য বলা যেতে পারে। মতানৈক্য আলোচনা সাপেক্ষে দূর করা যায়।সরকারের বিরুদ্ধে অভিযোগ স্পষ্ট না। কথা বলে উত্তেজনা বজায় রাখা রাজনৈতিক কৌশল বলেও মন্তব্য করেন তিনি।
‎
‎সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সাড়ে ৫০০ কোটি টাকা না দিয়ে ১০০০ কোটি টাকা দেয়া হোক নদী ভাঙন মানুষকে সাহায্য করার জন্য। এতো বেশি আইন ও নীতিমালা যে এগুলো মানতে মানতে কাজে নামা হয় না। আবার সবসময় বাজেট কমও পায় এ মন্ত্রণালয়।
‎
‎সবসময় বাজেট কম পায় পরিবেশ মন্ত্রণালয়-এ কথা জানিয়ে তিনি আরও বলেন,
‎জাতীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিনিয়োগের প্রয়োজন আছে।
‎
‎পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে পানি সরবরাহের ব্যবস্থা করতে জলবায়ু পরিবর্তন ফান্ডে টাকা জমা হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে সুপেয় পানি সরবরাহ করা বন ও পরিবেশ মন্ত্রণালয়ের কাজ না, স্থানীয় সরকারের কাজ বলেও জানান তিনি।
‎
‎পরিবেশ উপদেষ্টা বলেন, ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসকে প্রাধান্য দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে ব্যবস্থা নিতে হবে।

মন্তব্য (০)





image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐ...

১

নিজস্ব প্রতিবেদকঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বল...

image

কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ

২

নিউজ ডেস্ক : দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং বিদেশে কর্মসংস্থ...

image

রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্...

৩

‎নিজস্ব প্রতিবেদকঃ গৌতম বুদ্ধের অহিংসা নীতির বার্তা ছড়িয়...

image

৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তোলার সিদ্ধান্ত

৪

নিউজ ডেস্ক : তিন হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ১৮২ দিন মেয়া...

image

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৫

নিউজ ডেস্ক : ডিসেম্বরকে কেন্দ্র করে এখন পর্যন্ত বড় ধরনের নাশ...

  • company_logo