• জাতীয়

‎তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা: আপিল শুনানি রোববার পর্যন্ত মুলতবি

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি রোববার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। বুধবার (২৯ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পঞ্চম দিনের শুনানি হয়।

‎এদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। এর আগে মঙ্গলবার তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আবেদন জানিয়ে শুনানি শেষ করে জামায়াত।

‎ওইদিন দলটির আইনজীবী শিশির মনির বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও আগামী নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে।

‎আরেকজন আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকায় সেটি কবে থেকে কার্যকর হবে তা সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ দেবেন।

‎গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি।

‎এরপর ড.বদিউল আলম মজুমদারসহ ৫ জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল করেন। এর আগে ২০১১ সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের আপিল বিভাগ।

মন্তব্য (০)





image

পুলিশের শীর্ষ পদে বড় রদবদল

নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পু...

image

জেলা পর্যায়ে চালু হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’: মাহদী আমিন

নিউজ ডেস্ক : জেলা পর্যায়ে চালু হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্...

image

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বল...

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে যাওয়ার পথে ডিএল পেট্রোল...

image

উপসর্গ ও নিশ্চিত হামে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮৮৫

নিউজ ডেস্কঃ সারাদেশে ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে...

image

‎সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হতে পারে: প্রতিমন...

নিউজ ডেস্কঃ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হব...

  • company_logo