ফাইল ছবি
নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। আর নতুন করে ১ হাজার ৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে একজন, ল্যাবএইড হাসপাতালে একজন ও ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে একজন মারা গেছেন। এই চারজনের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী। তাদের বয়স ৭ থেকে ৬৩ বছর।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ২০৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৩০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪০ জন, বরিশাল বিভাগে ১৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ১২০ জন, খুলনা বিভাগে ৪৯ জন, ময়মনসিংহ বিভাগে ৪৯ জন, রাজশাহী বিভাগে ৪৫ জন, রংপুর বিভাগে ১৯ জন ও সিলেট বিভাগে ৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৭৩ জন মারা গেছেন।
এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (১৩৩ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এ সময়ে বরিশাল বিভাগে ৪০ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৮ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, ঢাকা বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৮ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ১৪ জন ও সিলেট বিভাগে ১ জন ডেঙ্গুতে মারা গেছেন।
নিউজ ডেস্কঃ ঈদকে সামনে রেখে গণপরিবহনে বাড়তি ভিড়, অবাধ য...
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ...
নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে সারাদেশে আরও...
নিউজ ডেস্কঃ দেশে সবশেষ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ...
নিউজ ডেস্ক : হাম ও হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ১১...

মন্তব্য (০)