• রাজনীতি

জামায়াতসহ ৮ দলের কর্মসূচি কাল

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা, উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবিসহ পাঁচ দফা দাবিতে ৮টি রাজনৈতিক দলের সঙ্গে যুগপৎ কর্মসূচি পালন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (২৭ অক্টোবর) এই কর্মসূচির অংশ হিসেবে দেশের সব জেলা সদরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল আয়োজন করবে দলটি।

রোববার (২৬ অক্টোবর) এক বিবৃতিতে জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দেশবাসীর প্রতি এই কর্মসূচি সফল করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করতে আন্দোলনরত ৮টি রাজনৈতিক দল যৌথভাবে এই ৫ দফা গণদাবি উপস্থাপন করেছে। জনগণের সার্বিক সমর্থনই এই আন্দোলনের প্রধান শক্তি।’

ঘোষিত পাঁচ দফা গণদাবি- 

  • জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি এবং আগামী নভেম্বরের মধ্যেই তার ওপর গণভোট আয়োজন।
  • আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে (উচ্চ ও নিম্ন কক্ষ) পিআর পদ্ধতি চালু।অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
  • বর্তমান সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
  • স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

বিবৃতিতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘এই পাঁচ দফা জনগণের ন্যায্য দাবি। সেগুলো বাস্তবায়নের মাধ্যমে জাতি একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির পথে এগিয়ে যাবে।’

তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে সোমবারের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জানান।

 

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo