• লিড নিউজ
  • স্বাস্থ্য

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি ১১৪৩

  • Lead News
  • স্বাস্থ্য

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) চারজনের মৃত্যু হয়েছে। নতুন করে ১১৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মারা যাওয়াদের মধ্যে বরিশাল বিভাগে দুইজন, ঢাকা দক্ষিণ সিটি ও রাজশাহী বিভাগ থেকে একজন করে মারা গেছেন।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ১১৪৩ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে ১৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ১২১ জন, ঢাকা বিভাগে ২৮২, ঢাকা উত্তর সিটিতে ১৬৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৫৪ জন, খুলনা বিভাগে ৬৫ জন, ময়মনসিংহ বিভাগে ৫৬ জন, রাজশাহী বিভাগে ৫৬ জন, রংপুর বিভাগে ৫০ জন ও সিলেট বিভাগে ৮ জন ভর্তি হয়েছেন।

এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৬৫ হাজার ৪৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৬৩ জনের মৃত্যু হয়েছে।

 

মন্তব্য (০)





image

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত...

image

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৫৩ নতুন রোগী

নিউজ ডেস্ক : এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে...

image

চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রা...

নিউজ ডেস্ক: চীনসহ এশিয়ার দেশগুলোর সঙ্গে স্বাস্থ্য খাতে সহযোগ...

image

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে...

image

আরও ৬ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ১০৩৬

নিউজ ডেস্ক : হামের উপসর্গ নিয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃ...

  • company_logo