• খেলাধুলা

ভাইরাল সেই পুলিশ সদস্যকে পুরস্কার দিয়ে যা বলেছিলেন সৌম্য

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

‎স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ দল। আর এই ম্যাচের স্কোয়াডে না থেকেও আলোচনার কেন্দ্র বিন্দুতে পুলিশ কর্মকর্তা রায়হান হোসাইন। মিরপুরে মাঠের বাইরে দুর্দান্ত এক ক্যাচ নেন তিনি। যার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয় নেট দুনিয়ায়। 
‎
‎ম্যাচ শেষে সেই পুলিশ সদস্যকে ডেকে নেন সৌম্য সরকার। তাকে উপহারও দেন এই বাঁ-হাতি ওপেনার। সৌম্যর সঙ্গে কি কথা হয়েছিল তা জানিয়েছেন রায়হান।
‎
‎রায়হান বলেন, ক্যাচ ধরার পর বলটা রিশাদ হোসেনের কাছে ফিরিয়ে দেয়। সৌম্য সরকার ভাই নিজে হাত ইশারায় আমাকে ডাক দিয়েছেন। দিয়ে বললেন যে, তুমি একটু দেখা কইরো। ডিউটি শেষে ড্রেসিংরুমে তার কাছে গিয়েছিলাম সে দেখে ডাক দিয়েছে। 
‎
‎‘বলল যে, জার্সি দেওয়া যেত কিন্তু এটা ম্যান অব দ্য ম্যাচের স্মৃতি হিসেবে রাখা। পরে অটোগ্রাফসহ আমাকে একটা ক্যাপ দিয়েছে। এটা আমি রেখে দিয়েছি।’
‎
‎সেদিন যথারীতি নিজের দায়িত্ব পালন করছিলেন রায়হান। তখনই দেখেন উইন্ডিজ ক্রিকেটার আকিলের হাঁকানো বল তার দিকে আসছে। ঠিক সেই মুহূর্তে কী ভেবেছিলেন প্রশ্নের জবাবে রায়হান বলেন, আমি কখনো ভাবি নাই আর পরিকল্পনাও ছিল না যে আমি ক্যাচ ধরব। হঠাৎ দেখলাম বলটা ফ্লাই করল। 
‎
‎তিনি বলেন, তখন আমার কাছে মনে হয়েছে যে বলটা বাউন্ডারির বাইরে আসবে এবং আমার কাছেই আসবে। আমার কনফিডেন্ট ছিল যে, যদি আমি একটু এগিয়ে যাই তাহলে ক্যাচটা ধরতে পারব। এভাবেই আমি এক কদম এগিয়ে ক্যাচটা ধরি।
‎
‎দারুণ সেই ক্যাচ ধরা নজর এড়ায়নি সেই সময় বাউন্ডারি লাইনে ফিল্ডিং করা সৌম্য সরকারেরও। হাতের ইশারায় ম্যাচ শেষে রায়হানকে দেখা করতে বলেন তিনি।

মন্তব্য (০)





image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

১

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

২

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৩

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৪

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

image

ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার!

৫

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে...

  • company_logo