• রাজনীতি

দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে: ডাঃ জাহিদ হোসেন

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : শিক্ষকরা জাতি গড়ার কারিগর। অথচ এই সম্মানিত ব্যক্তিদের দারা ভোট চুরির মতো জঘন্যতম অপরাধ গুলো করে নেওয়া হয়েছে। বিগত দিনে দেশের গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন। 

আজ ২৪ অক্টোবর শুক্রবার সকালে হাকিমপুরে বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজে উপজেলার শিক্ষক কর্মচারীগনের সাথে মতবিনিময় সভায় বিএনপির চেয়ারপার্নের উপদেষ্টা  অধ্যাপক  ডাঃ এজেডএম জাহিদ হোসেন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তাফা কামালের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেন, একটি জাতিকে ধ্বংস করতে দুটি জিনিস যথেষ্ট। তার একটি হচ্ছে সংস্কৃতি। যেখানে সারাক্ষণ নাচ-গান ও সিরিয়ালের মধ্যে রাখা। অপরটি হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া। তাহলে এদেশে কোন সাংবাদিক, শিক্ষক, ডাক্তার ও সাইনটিস্ট তৈরি হবে না। অর্থাৎ একটি অর্থবহ জাতি তৈরি হবে না। 

তিনি আরও বলেন, বাহাত্তরের পরে এমপিও ভূক্ত শিক্ষকদের সম্মানিত করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাই আগামী দিনে বিএনপি দেশ পরিচালনার দ্বায়িত্ব পেলে শিক্ষক কর্মচারী গনকে অবশ্যই সম্মানিত করা হবে এবং দাবি পুরনে বিএনপি সচেষ্ট থাকবে ইনশাআল্লাহ! 

এসময় উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক মহিউদ্দিন আব্দুল্লাহ আল হাদি, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক জামান আলী, উপজেলা বিএনপির উপদেষ্টা সদস্য অধ্যাপক আকরাম হোসেন মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সহ সভাপতি প্রভাষক এরফান আলী, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, ওহেদুর রহমান রিপন, যুবদলের আহবায়ক শাহ আলম, সদস্য সচিব এনামুল হক তাজ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল, ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক রিমন প্রদান সহ অনেকে। 

এর আগে সকাল সাড়ে দশটার দিকে বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে উপজেলার জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদেট সাথে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন। 

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo