ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : যে উইকেটে সহজে রান তুলছিলেন সৌম্য সরকার ও সাইফ হাসান, সেখানেই রান তুলতে রীতিমতো সংগ্রাম করতে হলো তাওহীদ হৃদয়কে। অবশেষে তার ‘সংগ্রামী’ ইনিংসের ইতি ঘটল স্লগ ওভার শুরুর ঠিক আগে। ৪৪ বলে ২৮ রান করে ফিরলেন তিনি।
উইকেটে তিনি যখন এসেছেন, সাইফ হাসান তখন সবে ফিরেছেন। বাংলাদেশের রান ছিল ১৭৬, দলের রান রেট ছিল ৭ এর আশেপাশে। হৃদয় উইকেটে এসে এরপর ফিরতে দেখেছেন সৌম্য সরকারকে।
এরপরই তিনি খোলসে ঢুকে গেছেন। প্রথম ১০ বলে রান তুলেছিলেন মোটে ১টি। এরপরও রান তুলতে সংগ্রাম করতে হয়েছে বেশ।
যার ফলে দলের রান রেটও নেমেছে তরতর করে। তিনি যখন ফিরছেন, দলের রান রেট তখন ৫ এর একটু নীচে। তৃতীয় উইকেটে ৫০ রান তুলতে শান্তর সঙ্গে মিলে তিনি খেলেছেন ৭০ বল। অবশেষে তাদের সে সংগ্রামী জুটির ইতি ঘটল হৃদয়ের বিদায়ে।
স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে ব্যক্তিগতভাবে সর্...
নিউজ ডেস্ক : আইপিএলের সবশেষ আসরের নিলামে কলকাতা নাইট রাইডার্...
স্পোর্টস ডেস্ক : ভারতের ব্যাটিং লাইনআপকে মাত্র ৩২ রানে আটকে ...
নিউজ ডেস্ক : শিরোনামটা পড়ে একটু চমকে উঠতে পারেন। ভাবতে পারেন...
স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বের এই সময়ের সেরা তারকা হলেন লিওন...

মন্তব্য (০)