• খেলাধুলা

অবিশ্বাস্য থ্রোতে ভাঙল ৪৪ রানের জুটি, বাংলাদেশকে ম্যাচে ফেরালেন মিরাজ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ১৩৭ রানেই ৭ উইকেট তুলে নেওয়া গিয়েছিল। তবে বাংলাদেশের গলার কাটা হয়ে দাঁড়িয়েছিলেন জাস্টিন গ্রিভস আর শেই হোপ। ৪৪ রানের জুটিতে স্বাগতিকদের দিচ্ছিলেন চোখরাঙানি। তবে অবিশ্বাস্য এক থ্রোতে সে জুটিটা ভাঙলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

ওয়েস্ট ইন্ডিজ আশাটা প্রায় ছেড়েই দিয়েছিল বৈকি! ৭৭ রানের দূরত্বে তখনও দল। হাতে আছে মোটে ৩ উইকেট। এমন পরিস্থিতিতে টার্নিং উইকেটে কাজটা বেশ কঠিনই।

তবে সেখান থেকে দলকে আশা দেখানো শুরু করেন শেই হোপ। সঙ্গী হিসেবে পান জাস্টিন গ্রিভসকে। দুজন মিলে অষ্টম উইকেটে ৪৪ রানের জুটি গড়েন। আর সেটাই বাংলাদেশকে একটু একটু করে ম্যাচ থেকে ছিটকে দিচ্ছিল।

নিজেদের দোষেই এই জুটিটা ভাঙল ওয়েস্ট ইন্ডিজের। কভারে ঠেলে দিয়ে একটা রান চুরি করে নিতে চেয়েছিলেন হোপ। ওপাশ থেকে গ্রিভস ঠিক সময়েই দৌড় শুরু করেছিলেন। 

তবে মিরাজের অবিশ্বাস্য এক থ্রো কাজটা করে দিল বাংলাদেশের। কিপারের প্রান্তে তার এই থ্রোই গ্রিভসের ইতি টেনে দেয়। বাংলাদেশকে ফেরায় ম্যাচে।

কাজটা অবশ্য এখনও শেষ হয়নি। ওয়েস্ট ইন্ডিজ এখন জয় থেকে মাত্র ৩৭ রানের দূরত্বে। আর বাংলাদেশের চাই ২ উইকেট।

মন্তব্য (০)





image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

১

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

২

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৩

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৪

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

image

ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার!

৫

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে...

  • company_logo