• লিড নিউজ
  • শিক্ষা

দুর্নীতির কারণে আমরা উন্নত দেশের পর্যায়ে যেতে পারছি না: জাকসু জিএস

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) জিএস মাজহারুল ইসলাম বলেছেন, আমাদের দেশটাকে তলাবিহীন ঝুড়ি বলা হতো। আমাদের যে পরিমাণ সম্পদ রয়েছে, এই সম্পদগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের উন্নত বিশ্ব বলার মতো পরিবেশ তৈরি হবে। বহিঃশত্রুর আক্রমণ, আমাদের নিজেদের মধ্যে দুর্নীতির যে করালগ্রাস, নিজদের নৈতিক মানের যে অবনতি, এই সবকিছুর কারণে আমরা উন্নত দেশের পর্যায়ে যেতে পারছি না।
‎
‎সোমবার (২০ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুরের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে ক্যারিয়ার গাইড লাইন ও নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎
‎জাবি শিবিরের অফিস সম্পাদক মাজহারুল ইসলাম আরও বলেন, ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে আপনারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছেন। শহীদ আফনান, বিজয়, ওসমান ও সাব্বিরের রক্তাক্ত জনপদের আপনারা সংগ্রামী বীর। আপনারা যেভাবে দেশকে নিয়ে ভাবেন সেভাবে হয়তো অন্যরা আগে ভাবতো না। আপনারা দেশকে নিয়ে যে কল্পনা করেন, সে জায়গায় সেভাবে নিজেকে দক্ষ করে তুলতে হবে। এই দক্ষতার জায়গায় ছাত্রশিবির সবসময় আপনাদের পাশে থাকবে।
‎
‎চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
‎
‎কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ শিবিরের সভাপতি আইয়ুব হোসেন ফাহিমের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন- কফিল উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী ও লক্ষ্মীপুর শহর শিবির সভাপতি একেএম ফরিদ উদ্দিন প্রমুখ।

মন্তব্য (০)





image

উপবৃত্তি নিয়ে সুখবর দিল সরকার

১

নিউজ ডেস্কঃ দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থ...

image

৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক ...

২

নিউজ ডেস্কঃ দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ...

image

২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই:...

৩

নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছে...

image

শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে চায় সরকার: শি...

৪

নিউজ ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক শিক্ষার নতুন প...

image

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

৫

নিউজ ডেস্কঃ সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তা...

  • company_logo