• শিক্ষা

সরকার নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ, ‎ঢাবিতে বিক্ষুদ্ধ ছাত্রীসংস্থারা নেত্রীরা

  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ গাজীপুরের কালিয়াকৈরে মাদরাসা ছাত্রীকে ধর্ষণ, কর্মক্ষেত্রে যৌন হয়রানি ও নারী হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা।

‎রোববার (২০ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎বিক্ষুদ্ধরা বলেন, ধর্ষণকে ভিন্ন খাতে নেওয়ার জন্য ভিকটিমের বিরুদ্ধে প্রেম-প্রণয়সহ নানা ট্যাগ দেওয়া হয়। এমনকি ধর্ষণের শিকার নারীর পোশাক-মতাদর্শ নিয়ে কথা বলে ধর্ষককে মুক্তি দেওয়ার চেষ্টা চলে।

‎তারা জানান, যে আশা আকাঙ্ক্ষা ও নারীদের নিরাপত্তার জন্য জুলাই আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার এসেছে, সেই সরকার নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

‎ঢাবি ছাত্রীসংস্থার নেতারা অভিযোগ তুলে বলেন, মামলার ক্ষেত্রে প্রশাসন অনেক সময় ধর্ষণের শিকার শিশুর বয়স বাড়িয়ে মামলা রুজু করতে ইন্ধন দেয়। এছাড়া ধর্ষণ ও যৌন হয়রানির বিষয়ের মামলায় পুলিশ নিষ্ক্রিয় থাকছে কেন?

‎একই সঙ্গে, বিচার না পেয়ে ভিকটিমকে কেন আত্মহত্যা করতে হয় সেই প্রশ্নও তোলেন ইসলামী ছাত্রী সংস্থার নেত্রীরা।

মন্তব্য (০)





image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

image

‎শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাং...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...

image

‎অপ্রতিম হত্যা: কুবিতে শোক, ক্লাশ-পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

  • company_logo