• রাজনীতি

শাপলা ছাড়া চাপিয়ে দেওয়া মার্কা মানবে না এনসিপি: হাসনাত

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, শাপলা ছাড়া চাপিয়ে দেওয়া কোনও প্রতীক মানবে না এনসিপি। এই কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করতে পারবে কিনা, ইসির আচরণ আর কার্যক্রম দেখে এমন সন্দেহ প্রকাশ করেছে দলটি।

রোববার (১৯ অক্টোবর) প্রতীক পছন্দের শেষ দিনে ইসি সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে একথা বলেন হাসনাত। 

তিনি আরও বলেন, আমাদের শাপলা ছাড়া কোনো বিকল্প নেই। তারা শাপলা না দেওয়ার পক্ষে কোনো আইনগত ব্যাখ্যা দিতে পারে নাই। শাপলা ছাড়া কোনো বিকল্প নেই।

হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচন কমিশনের কার্যক্রমে মনে হচ্ছে তারা প্রাতিষ্ঠানিক স্বৈরাচারে পরিণত হয়েছে। কীভাবে রাজনৈতিক দলের প্রতীক অন্তর্ভুক্ত হয়েছে বিধিমালায়, শাপলা কেন অন্তর্ভুক্ত হয়নি এসব নিয়ে কোনো ব্যাখ্যা নেই। মধ্যযুগীয় রাজা-বাদশার কাজের সঙ্গে নির্বাচন কমিশনের কাজের সাদৃশ রয়েছে। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিচ্ছে তা তাদের ওপর চাপিয়ে দিচ্ছে, নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল আগারগাঁওয়ে নেই। স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিলে সাবেক সিইসি নুরুল হুদার মত পরিণতি হবে বলে মন্তব্য করেন হাসনাত। 

ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা আছে নির্বাচন কমিশনের কার্যক্রম দেখে আমর দৃঢ়ভাবে বিশ্বাস করি এই নির্বাচন কমিশনের, একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের যোগ্যতা রাখে না। এই কমিশন মেরুদণ্ডহীন। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের যোগসূত্র রয়েছে।  নির্বাচন কমিশন যে প্রতিষ্ঠান বা দল নিয়োগ দিয়েছে তাদের পারপাস সার্ভ করছে। শাপলা ছাড়া বিকল্প কোনো প্রতীক নেয়া হবে না না বলেও মন্তব্য করেন হাসনাত।  

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo