• রাজনীতি

ইসির আচরণ মধ্যযুগীয় রাজা-বাদশাহদের মতো: হাসনাত আবদুল্লাহ

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ইসির আচরণ ‘মধ্যযুগীয় রাজা-বাদশাহদের মতো’—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ (রোববার, ১৯ অক্টোবর) প্রতীক নিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

‎হাসনাত আবদুল্লাহ বলেন, ‘যে মার্কাগুলো দেয়া হয়েছে বিভিন্ন সময়, কোন নীতিমালার ভিত্তিতে সেগুলো দেয়া হয়েছে, সেটারও কোনো স্পষ্ট নীতিমালা নেই। অর্থাৎ, নির্বাচন কমিশন, মধ্যযুগীয় বর্বর যে শাসনব্যবস্থা দেখতাম; যেখানে রাজা যেভাবে ইচ্ছা আইন প্রণয়ন করে, সেভাবেই সেটা বাস্তবায়ন করে। নির্বাচন কমিশনের আচার-আচরণে আমরা এ ধরনের, আমি বলছি না যে তারা এটা করছে বা তাদের ইচ্ছা আছে, কিন্তু আমরা দেখছি মধ্যযুগীয় রাজা বাদশাহদের আচার-আচরণের সঙ্গে তাদের একটা সাদৃশ্য রয়েছে।’

‎তিনি বলেন, ‘আমরা দেখেছি নির্বাচন কমিশন স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিচ্ছে। যতক্ষণ না নির্বাচন কমিশন আইনগত জায়গা থেকে কথা না বলবে, আমরা ধরে নেবো এ সিদ্ধান্তগুলো, ধরে নেয়ার বিষয় না; এটি এখন স্পষ্ট, এ সিদ্ধান্তগুলো আমাদের কাছে মনে হচ্ছে চাপিয়ে দেয়া। নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোলটা আসলে অন্য জায়গায়।’

‎তিনি আরও বলেন, ‘তাদের এ আচরণে আমাদের কাছে মনে হয় না যে, তারা একটি সুষ্ঠু, নিরপক্ষে একটা নির্বাচন পরিচালনা করতে পারবেন। আমরা অবাক হয়েছি জুলাই পরবর্তী সময়ে নির্বাচন কমিশনের একজন সদস্য— রহমান এন মাসুদ। উনি বলছেন যে, নির্বাচন যদি সুষ্ঠু করতে হয়, অংশগ্রহণমূলক করতে হয় সেক্ষেত্রে নাকি আওয়ামী লীগের অংশগ্রহণ প্রয়োজন। এ পর্যায়ে উনি এ কথা বলছেন।’

‎নির্বাচন কমিশনের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা আছে, নির্বাচন কমিশনের বর্তমান কার্যক্রম সাপেক্ষে আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি এ নির্বাচন কমিশন একটা অংশগ্রহণমূলক, নিরপেক্ষ, স্বচ্ছ, প্রতিনিধিত্বমূলক একটা নির্বাচন করার কোনো ধরনের কোনো যোগ্যতা নেই। আমরা বলেছি এ নির্বাচন কমিশন একটা স্পাইনলেস (মেরুদণ্ডহীন) একটা নির্বাচন কমিশন।’

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo