• লিড নিউজ
  • স্বাস্থ্য

দেশের সব সরকারি হাসপাতালে করা যাবে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা

  • Lead News
  • স্বাস্থ্য

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণের জন্য এনএস-১ অ্যান্টিজেন পরীক্ষা এখন থেকে বিনামূল্যে করা যাবে। জ্বরের প্রথম পাঁচ দিনের মধ্যে করতে হয় এমন এ পরীক্ষাটি আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বিনামূল্যে করা যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তবে পরীক্ষার জন্য চিকিৎসকের পরামর্শপত্র বা প্রেসক্রিপশন লাগবে।

‎স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

‎এতে বলা হয়, দেশের সব সরকারি হাসপাতালে জরুরি বিভাগ, আন্তঃবিভাগ ও বহির্বিভাগে রেজিস্ট্রেশনকৃত রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এনএস-১ পরীক্ষা ৩০ নভেম্বর পর্যন্ত বিনামূল্যে করা যাবে।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে দেশের সকল সরকারি হাসপাতালে জরুরি বিভাগ, আন্তঃবিভাগ ও বহির্বিভাগে রেজিস্ট্রেশনকৃত রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এনএস-১ পরীক্ষা আগামী ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত বিনামূল্যে করণের বিষয়ে অর্থ বিভাগ সম্মতি জ্ঞাপন করেছে।’

‎প্রসঙ্গত, ডেঙ্গু শনাক্তে এনএস-১ অ্যান্টিজেন পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত জ্বরের প্রথম পাঁচ দিনের মধ্যে এ পরীক্ষা করে ডেঙ্গু সংক্রমণ আছে কি না তা নির্ণয় করা হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী, এ পরীক্ষা করতে হলে রোগীকে অবশ্যই চিকিৎসকের পরামর্শপত্র বা প্রেসক্রিপশন জমা দিতে হবে।

‎স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, সরকারি হাসপাতালে বিনামূল্যে পরীক্ষা চালুর ফলে সাধারণ মানুষ দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসা নিতে আরও আগ্রহী হবেন, যা ডেঙ্গু নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব ফেলবে।

‎প্রসঙ্গত, চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে কয়েক লাখ ছাড়িয়েছে। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বাড়ছে প্রতিদিন। এমন পরিস্থিতিতে বিনামূল্যে এনএস-১ পরীক্ষার উদ্যোগটিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছেন।

মন্তব্য (০)





image

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত...

image

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৫৩ নতুন রোগী

নিউজ ডেস্ক : এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে...

image

চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রা...

নিউজ ডেস্ক: চীনসহ এশিয়ার দেশগুলোর সঙ্গে স্বাস্থ্য খাতে সহযোগ...

image

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে...

image

আরও ৬ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ১০৩৬

নিউজ ডেস্ক : হামের উপসর্গ নিয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃ...

  • company_logo