• খেলাধুলা

বিশ্বকাপের সমীকরণ মাথায় নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

‎স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শনিবার (১৮ অক্টোবর) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়াটয়।
‎
‎এই সিরিজ দিয়ে দীর্ঘদিন বাদে জাতীয় দলে ফিরেছেন সৌম্য সরকার। সবশেষ আফগানিস্তান সিরিজে তানজিদ তামিম ভালো করতে পারেননি। তাই ক্যারিবিয়ানদের বিপক্ষে ওপেনিংয়ে সাইফের সঙ্গে সৌম্যকেই দেখা যেতে পারে।
‎
‎সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে নিজেদের রীতিমতো হারিয়ে খুঁজছে বাংলাদেশ। আফগানিস্তানের কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হওয়ার আগে লঙ্কানদের কাছেও ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
‎
‎এছাড়া, চ্যাম্পিয়নস ট্রফিতে কোনো জয় না পাওয়া এবং ওয়েস্ট ইন্ডিজ সফরেও হোয়াইটওয়াশ হওয়া—সব মিলিয়ে ওয়ানডে যেন বাংলাদেশের জন্য বিভীষিকার ফরম্যাটে পরিণত হয়েছে।
‎
‎উল্লেখ্য, আসন্ন ২০২৭ বিশ্বকাপে জায়গা করে নিতে এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। তাই শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে স্বাগতিকরা।
‎
‎ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

মন্তব্য (০)





image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

১

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

২

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৩

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৪

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

image

ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার!

৫

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে...

  • company_logo