• রাজনীতি

‎জুলাই সনদে স্বাক্ষর না করা যেকোনো দলের নিজস্ব সিদ্ধান্ত: ডা. জাহিদ

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির জুলাই সনদে স্বাক্ষর না করার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, জুলাই সনদে স্বাক্ষর করা বা না করা যে কোন রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত।

‎শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-ডিম্যাবের নতুন আহবায়ক কমিটির আয়োজনে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

‎ডা. জাহিদ হোসেন বলেন, এতগুলো মানুষের আত্নত্যাগ ও অংশগ্রহণ, এটা নিয়ে শঙ্কা প্রকাশ বা দ্বিধা থাকলে জাতি হিসেবে বাংলাদেশ বিশ্ব দরবারে অস্তিত্ব সংকটে পড়বে। রাষ্ট্র যখন জুলাই সনদ স্বাক্ষর ও বাস্তবায়নের দায়িত্ব নিয়েছে, তখন এ নিয়ে দ্বিমত করা উচিত না। সবার অংশগ্রহণ করা উচিত। স্বাক্ষর না করলে সাধারণ মানুষের মাঝে শঙ্কা তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।

‎প্রসঙ্গত, আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হবে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। তারা সনদে স্বাক্ষর করবেন। তবে এনসিপি এই অনুষ্ঠানে যাচ্ছে না।

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo