• রাজনীতি

‎ড. ইউনূসকে দুই একজন উপদেষ্টা বিভ্রান্তের চেষ্টা করছেন: গোলাম পরওয়ার

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দুই একজন উপদেষ্টা বিভ্রান্তের চেষ্টা করছেন-এমন অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

‎বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন ‘জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি: গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন’ শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এ অভিযোগ করেন।

‎এসময় একটি রাজনৈতিক দলের উদ্দেশ্যে গোলাম পরওয়ার বলেন, সমালোচনার অধিকার সবার আছে এবং সেই সমালোচনার ভাষা হতে হবে মার্জিত।

‎আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে কোনো কোনো রাজনৈতিক দল তাদের পছন্দের কর্মকর্তাদের বদলি নিয়ে তৎপর হয়েছেন বলেও অভিযোগ করেন মিয়া গোলাম পরওয়ার।

‎এসময় প্রধান উপদেষ্টা বরাবর উচ্চকক্ষ ও নিম্নকক্ষে পিআর রাখার প্রস্তাব জুলাই চার্টারে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান তিনি। 

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo