ফাইল ছবি
নিউজ ডেস্কঃ এনসিপিকে শাপলা প্রতীক দেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার হোসেন। আজ (মঙ্গলবার, ১৪ অক্টোবর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এসময় আখতার হোসেন বলেন, এনসিপিকে বিকল্প চাহিদা চেয়ে চিঠি দিয়েছে ইসি। তারা না জানালে কমিশন স্বীয় সিদ্ধান্ত নেবে। এছাড়া গণভোট হবে কী হবে না তা এখনো নির্বাচন কমিশনে উপস্থাপন হয়নি বলেও জানিয়েছেন তিনি।
এদিকে রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য সচিবালয় ও মাঠ পর্যায়ের তথ্য অনুসন্ধান চলছে। নতুন দলের বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত আসবে আসতে পারে বলে জানান আখতার হোসেন৷ একই সঙ্গে আগামী ২০ তারিখ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক হবে ইসির হবে বলে জানান তিনি।
প্রবাসীদের ভোটের বিষয়ে ইসি সচিব বলেন, প্রবাসী ভোটারদের তথ্য হালনাগাদের জন্য ১১টা দেশে কার্যক্রম চালু আছে। আরও ৮টা দেশে শুরু হবে হবে। প্রথমে ওমান, দক্ষিণ আফ্রিকা, মালদ্বীপ, জর্ডান। পরবর্তীতে বাহারাইন স্পেনসহ আরও ৪টি দেশে কার্যক্রম শুরু হবে।
নিউজ ডেস্ক : দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের অংক আবারও বড় আক...
নিউজ ডেস্ক : অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী...
নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের ...
নিউজ ডেস্ক : প্রবাসীদের জন্য একক ডিজিটাল সুবিধা নিশ্চিত করতে...
নিউজ ডেস্ক : ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নির্ধারিত তারিখ পরিব...

মন্তব্য (০)