• শিক্ষা

‎চাকসুর ভোট গণনা দুই লেয়ারে হবে: উপ-উপাচার্য

  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে দুই লেয়ারে ভোট গণনা হবে বলে জানিয়েছেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন।

‎মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

‎অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, ‘চাকসুর ভোট গণনা হবে দুই লেয়ারে। ১৫ তারিখেই ফলাফল ঘোষণা করা হবে। আমাদের ব্যালট পেপার আর রঙ পর্যন্ত এখনো কেউ জানে না, আমরা সর্বোচ্চ নিরাপত্তা এবং স্বচ্ছতা নিশ্চিত করে ভোটের আয়োজন করছি।’

‎এ উপ-উপাচার্য জানান, ফল গণনার সময়ও সব প্রার্থীর প্রতিনিধি থাকবেন। ভোটের সময় পরিদর্শক এবং গণমাধ্যমকর্মীদের থাকবে অবাধ চলাচল।

‎তিনি আরও বলেন, ডাকসু এবং রাকসু নির্বাচন থেকেও আমরা শিখেছি। সেসব সীমাবদ্ধতা আমাদের এখানে হবে না বলেই বিশ্বাস করি। নির্বাচন ঘিরে নিয়োগ করা হয়েছে পর্যাপ্ত জনবল।

‎দীর্ঘ তিন যুগ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু ও হল সংসদ নির্বাচন। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

‎এবার চাকসুর সপ্তম নির্বাচনে ভোটার ২৭ হাজার ৫১৬ জন। যাতে ভিপি-জিএসসহ কেন্দ্রীয় সংসদে পদ ২৬টি। ১৫ হল ও হোস্টেল সংসদে পদ ১৪টি করে। যার বিপরীতে প্রার্থী ৯০৮ জন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ১৩টি প্যানেল ও স্বতন্ত্র মিলে প্রার্থী ৪১৫। ৫টি অনুষদ ভবনে ১৫ কেন্দ্রে ভোটগ্রহণ হবে ৬০টি কক্ষে।

মন্তব্য (০)





image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

image

‎শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাং...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...

image

‎অপ্রতিম হত্যা: কুবিতে শোক, ক্লাশ-পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

  • company_logo