• বিনোদন

‎জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ কুড়িগ্রামে

  • বিনোদন

ফাইল ছবি

বিনোদন ডেস্ক: জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। অনুষ্ঠানটি স্টুডিওর চার দেয়ালের বাইরে গিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে আয়োজন করে আসছে এর বিভিন্ন পর্ব। ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য, আকর্ষণীয় পর্যটনকেন্দ্রসহ জনজীবনের বিভিন্ন দিক দর্শকের সামনে তুলে ধরাই এর উদ্দেশ্য। সেই ধারাবাহিকতায় ‘ইত্যাদি’ এবার হবে কুড়িগ্রামে।
‎
‎উত্তরবঙ্গের এই জেলা শহরের শিল্পীদের নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ, যাতে অংশ নিয়েছেন খ্যাতিমান শিল্পী ভুপতি ভুষণ বর্মাসহ প্রায় ৩০ জন ভাওয়াইয়া শিল্পী।
‎
‎জানা গেছে, ২৬ জন ভাওয়াইয়া শিল্পী ও ৮ জন যন্ত্রশিল্পী এ অনুষ্ঠানের অংশ নিয়েছেন। মঞ্চের বাইরেও ভাওয়াইয়া শিল্পীদের বিশেষভাবে তুলে ধরা হয়েছে এবারের ইত্যাদিতে।
‎
‎শিগগিরই প্রচারিত হবে পর্বটি। যথারীতি ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

মন্তব্য (০)





image

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম...

১

বিনোদন ডেস্ক : নিজের নতুন ছবি ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্...

image

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

২

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদ...

image

জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু ল...

৩

বিনোদন ডেস্ক : ফেসবুকে প্রায়ই ট্রলের শিকার হন নব্বইয়ের দশকের...

image

বানসালির সিনেমায় বোল্ড দৃশ্যে আলিয়া ভাট

৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত রোমান্টিক থ...

image

দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

৫

বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...

  • company_logo