• স্বাস্থ্য

দেশে প্রতি পাঁচজনের একজন আর্থ্রাইটিস রোগে আক্রান্ত

  • স্বাস্থ্য

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আর্থ্রাইটিস নামে পরিচিত বাতরোগ মূলত অস্থিসন্ধি বা জয়েন্টের প্রদাহ। এটি এক বা একাধিক জয়েন্টকে আক্রান্ত করে। অধিকাংশ ক্ষেত্রে এটি প্রবীণদের মধ্যেই বেশি দেখা যায়। 

গবেষণায় দেখা যায়, প্রতি পাঁচজনের একজন এই রোগে আক্রান্ত। এমন পরিস্থিতিতে আর্থ্রাইটিস সম্পর্কে সচেতনতা তৈরিতে বিভিন্ন দেশের মতো রোববার (১২ অক্টোবর) বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব আর্থ্রাইটিস দিবস-২০২৫। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- ‘আপনার স্বপ্ন অর্জন করুন।’ যার মূল উদ্দেশ্য বাত ও পেশিবহুল রোগে (আএরএমডি) আক্রান্ত ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নত করা এবং তাদের স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করা। 

দিবসটি সম্পর্কে সচেতনতা তৈরিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ও বাংলাদেশে রিউমাটোলজি সোসাইটির উদ্যোগে সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন কর্মসূচি পালিত হবে।

আর্থ্রাইটিসের সবচেয়ে সাধারণ ধরন হলো অস্টিওআর্থ্রাইটিস ও রিউমাটয়েড আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস মূলত অনেকগুলো ধরনের সমন্বিত রূপ। প্রায় ২০০ ধরনের আর্থ্রাইটিস সমস্যার কথা জানা যায়। তবে কিছু সাধারণ ধরন খুব বেশি পরিচিত।

সাধারণত বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকেন। মা-বাবা, ভাই-বোনদের আর্থ্রাইটিসের ইতিহাস থাকলে ঝুঁকির মাত্রা বেড়ে যেতে পারে। অন্যদিকে গাউটে আক্রান্ত অধিকাংশই পুরুষ। তা ছাড়া আগে থেকে কোনোভাবে জয়েন্টে আঘাতপ্রাপ্ত থাকলেও অতিরিক্ত স্থূলতা এই ব্যাধির সম্ভাব্যতা বাড়িয়ে দেয়। যদিও প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। তবে কেউ আক্রান্ত হয়ে গেলে কিছু বিষয় সাময়িকভাবে অবস্থার উন্নতি সাধন করতে পারে। ওষুধ ব্যবহারের চেয়ে দৈনন্দিন খাদ্যাভ্যাস এবং জীবনযাপনের পদ্ধতির দিকে বিশেষভাবে দৃষ্টি আরোপ করলে এই সমস্যাকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। যেমন প্রাকৃতিক প্রতিকারের ক্ষেত্রে একটি স্বাস্থ্যকর এবং সুষম খাদ্যাভ্যাস তৈরি করা। নিয়মিতভাবে যথাযথ ব্যায়াম করা, ধূমপান সম্পূর্ণভাবে পরিহার করা, অ্যালকোহল গ্রহণ না করা।

 

মন্তব্য (০)





image

‎হাম এড়াতে ঈদে শিশুদের নিয়ে সতর্কভাবে চলাচলের পরামর্শ জনস...

নিউজ ডেস্কঃ ঈদকে সামনে রেখে গণপরিবহনে বাড়তি ভিড়, অবাধ য...

image

হাম ও উপসর্গে আরও ১৬ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৫২৮

নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ...

image

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, মোট ৫০০ ছ...

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে সারাদেশে আরও...

image

হাম ও উপসর্গে মোট মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

নিউজ ডেস্কঃ দেশে সবশেষ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ...

image

হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা ৫০০ ছু...

নিউজ ডেস্ক : হাম ও হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ১১...

  • company_logo