• রাজনীতি

হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ হাসিনা-ভারতের এজেন্ডায় যারা এদেশে একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েমে গুম, খুন, আয়নাঘরে রেখে নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে তাদের বিচার হতে হবে বলে জোর দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

‎শুক্রবার দিবাগত রাত ২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি জানান।

‎নুরুল হক নুর লিখেছেন, হাসিনা-ভারতের এজেন্ডায় যারা এদেশে একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েমে গুম, খুন, আয়নাঘরে রেখে নিষ্ঠুর নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল অবশ্যই তাদের বিচার হতে হবে। এটি শহীদদের রক্তের দাবি, আহত ও বেঁচে ফেরা গাজীদের অঙ্গীকার।

‎তিনি লেখেন, দেশের জনগণের আস্থা অর্জন এবং আর্ন্তজাতিক পরিসরে সেনাবাহিনীর ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা ও জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অংশগ্রহণ ঠিক রাখতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ২৩ সেনা কর্মকর্তার বিচারের বিকল্প নেই। সেনাবাহিনীর নিজ স্বার্থেই এদের গ্রেফতার ও বিচারে সরকারকে সহযোগিতা করা উচিত।

‎এ প্রসঙ্গে তিনি আরও লেখেন, আশা করি, নিজ বাহিনীর মর্যাদা অক্ষুণ্ণ রাখতে গণঅভ্যুত্থানে জনগণের সঙ্গে থাকার মতো মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত খুনিদের বিচার নিশ্চিতকরণেও সাবেক-বর্তমান সেনা সদস্যরা অন্তর্বর্তী  সরকারের সাহসী পদক্ষেপের সঙ্গে থাকবে।

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo