ফাইল ছবি
নিউজ ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ার কয়েক ঘণ্টা পরই গাজা উপত্যকায় প্রথম হামলার খবর পাওয়া গেল। আজ শুক্রবার (১০ অক্টোবর) সকালে সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ গাজার খান ইউনিস শহরে বিমান হামলা চালিয়েছে।
এছাড়াও খান ইউনিসের কেন্দ্রস্থলে অবস্থিত কাতিবা এলাকায় ইসরায়েলি বাহিনী বারবার কামানের গোলাবর্ষণ করেছে বলেও খবর পাওয়া গেছে।
এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিনগত গভীর রাতে হামাসের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের কাঠামো অনুমোদন করে ইসরায়েলি সরকার। উভয় পক্ষের মধ্যে হওয়া এই যুদ্ধবিরতি চুক্তিটি আগামী দিনের মধ্যে যেকোনো মুহূর্তে কার্যকর হওয়ার কথা রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, চুক্তি কার্যকর হওয়ার প্রাক্কালে এমন হামলা সংঘাতের সমাপ্তি নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে। যদিও চুক্তির প্রথম ধাপের উদ্দেশ্য ছিল শত্রুতা বন্ধ করা।
নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা অঞ্চলে ভয়াবহ স...
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্র...
নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...
নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...
নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

মন্তব্য (০)