• লিড নিউজ
  • শিক্ষা

‎শিক্ষা খাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ ও নেপাল

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বাংলাদেশ ও নেপালের মধ্যে শিক্ষা খাতে, বিশেষ করে বাংলাদেশে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের প্রয়োজন ও আগ্রহের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আরও গভীর সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

‎রাষ্ট্রদূত ভান্ডারী সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ মন্তব্য করেন বলে নেপাল দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

‎সাক্ষাৎকালে উভয় পক্ষ শিক্ষা বিনিময় ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন।

‎তারা একাডেমিক যোগাযোগ, ডিগ্রির পারস্পরিক স্বীকৃতি এবং শিক্ষার্থী ও গবেষকদের জন্য সুযোগ সম্প্রসারণের গুরুত্বও তুলে ধরেন।

‎আলোচনায় বাংলাদেশ ও নেপালের মধ্যে আঞ্চলিক বোঝাপড়া এবং জনগণের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধিতে শিক্ষার ভূমিকা নিয়ে উভয় দেশের অভিন্ন অঙ্গীকার প্রতিফলিত হয়।

মন্তব্য (০)





image

সভা চলাকালে ‘সিন্ডিকেট ঘেরাও’ কর্মসূচি ডাকসু নেতাদের

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধু...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে একক বক্তৃতা ও সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

সাবেক ছাত্রলীগ কর্মীসহ শিক্ষার্থীদের পেটালেন আম্মারসহ শিব...

নিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের (...

image

৩ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

নিউজ ডেস্ক : নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কিশ...

image

নোবিপ্রবির ট্রেজারার হলেন পবিপ্রবি অধ্যাপক ড. মো. হাছান উ...

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

  • company_logo