• রাজনীতি

‎প্রভাবিত হয়ে ‘শাপলা’ দিতে গড়িমসি করছে ইসি: সারজিস

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশন অন্য কারও প্রভাবে প্রভাবিত হয়ে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘শাপলা’ প্রতীক দিচ্ছে না বলে অভিযোগ করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
‎
‎মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে চাঁপাইনবাবগঞ্জে একটি রেঁস্তোরায় এনসিপির জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভায় যোগ দেন সারজিস।
‎
‎তিনি বলেন, এনসিপির সাথে নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করছে। এমন আচরণে ইসির প্রতি আস্থা রাখা সম্ভব কীনা, তা নিয়েও প্রশ্ন তোলেন সারজিস।
‎
‎উপদেষ্টারা কী কী সংস্কার করেছেন, জনগণের জন্য কি সুফল দেবে, তা দেশবাসীর কাছে তুলে ধরার আহ্বান জানান সারজিস।
‎
‎বিএনপির উদ্দেশ্যে সারজিস বলেন, এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের ২০ শতাংশ ভোট পাওয়া নিশ্চিত নয়। জনগণ অন্ধভাবে কোনো দল বা মার্কাকে ভোট দেবে না। আগামী ৫ বছরের জন্য দেশের দায়িত্ব দিয়ে আস্থা রাখা যায়, এমন দলকেই মানুষ জয়ী করবে।
‎
‎উল্লেখ্য যে, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে নেতা-কর্মীদের সংগঠিত ও উজ্জীবিত করতে দেশের বিভিন্ন জেলায় সফর করছেন সারজিস আলমসহ এনসিপি নেতারা।

মন্তব্য (০)





image

যে কারণে পদত্যাগ করলেন এনসিপি নেতা

১

নিউজ ডেস্কঃ বরগুনার পাথরঘাটায় জাতীয় নাগরিক পার্টির (এ...

image

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন ডা. শফিকুর, এক মঞ্চে উঠা ন...

২

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশজুড়ে আগুন-সন্...

image

স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ছুটিতে—প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

৩

নিউজ ডেস্কঃ  গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে থানা, হাস...

image

পালানোর পর তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী

৪

নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী...

image

শেখ হাসিনার পাসপোর্টে ও হাইকমিশনারের কাছে চিঠির স্বাক্ষরে...

৫

নিউজ ডেস্কঃ শেখ হাসিনার আগের পাসপোর্টে তার স্বাক্ষর ও ল...

  • company_logo