• রাজনীতি

‎লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চলতি বছরের জুনের মাঝামাঝিতে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হয়। সেখানে তারা বিভিন্ন বিষয়ে দীর্ঘ সময় কথা বলেন। তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, সেই বিষয়ে পূর্ণাঙ্গ কোনো চিত্র গণমাধ্যমে আসেনি। তবে, বিবিসি বাংলাকে দেওয়া এক ভার্চুয়াল সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন তারেক রহমান।

‎মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে বিবিসি বাংলা সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব প্রকাশ করা হয়।

‎সাক্ষাৎকারে লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠকের বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, উনি অত্যন্ত একজন সনামধন্য মানুষ। অত্যন্ত বিজ্ঞ মানুষ উনি। তার সঙ্গে সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে। উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, জনগণ যদি আপনাদের সুযোগ দেয় তাহলে কী কী পদক্ষেপ গ্রহণ করবেন দেশের জন্য, দেশের মানুষের জন্য—এই বিষয়গুলো আলোচনা হয়েছে।

‎এ ছাড়া আমার কিছু চিন্তাভাবনা দেশের মানুষকে নিয়ে, দেশের জনগণকে নিয়ে, দেশকে নিয়ে আমরা যদি সুযোগ পাই, জনগণ আমাদেরকে যদি সেই সুযোগ দেন, তাহলে আমরা কি কি বিষয়ে কি কি পদক্ষেপ গ্রহণ করবো, সেই বিষয়গুলো নিয়ে কিছু কিছু আলোচনা হয়েছে বলেও জানান তারেক রহমান।

‎অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, আমরা প্রথম থেকেই বলে আসছি— আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক। অর্থাৎ, অনেক বিষয়ে কাজ করার সুযোগ আছে। যদি মূল দুটি বিষয়কে ধরা হয়, তবে একদিকে কিছু প্রয়োজনীয় সংস্কারের বিষয় রয়েছে, অন্যদিকে রয়েছে প্রত্যাশিত সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বাধীন।

‎বিএনপির এই নেতা বলেন, মূলত যেসব সংস্কার করা জরুরি— সেসব সংস্কার সম্পন্ন করে একটি স্বাভাবিক, সুষ্ঠু ও স্বাধীন নির্বাচন আয়োজন করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। আমরা আশা করি, তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে সম্পাদন করবেন। 

‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার কাজটি কতটা সফলভাবে সম্পন্ন করতে পারছেন, তার ওপরই মনে হয় সম্পর্কের উষ্ণতা কতটা থাকবে— সেটি নির্ভর করবে।

‎উল্লেখ্য, দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন তারেক রহমান। বিবিসি বাংলাদে দেওয়া দীর্ঘ এই সাক্ষাৎকারে আগামী নির্বাচনে দলের কৌশল, আওয়ামী লীগের রাজনীতি ও তাদের নেতাকর্মীদের বিচার, বাংলাদেশের নির্বাচনকেন্দ্রীক রাজনীতি, অন্তর্বর্তী সরকার, ভারতের সাথে সম্পর্ক এবং সংস্কারসহ বিভিন্ন প্রসঙ্গে বিএনপির অবস্থান তুলে ধরেছেন তারেক রহমান।

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo