• লিড নিউজ
  • অর্থনীতি

‎ব্যবসায়ীদের জনগণের কল্যাণে গবেষণায় খরচ করতে হবে: অর্থ উপদেষ্টা

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ব্যবসায়ীদের সবসময় নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত না থেকে জনগণের কল্যাণে গবেষণায় খরচ করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, নীতিনির্ধারকদের দুর্বলতা ও ইনিস্টিউশনের সমন্বয়ের কারণে বিজ্ঞানীদের গবেষণা সর্বস্তরে পৌঁছায় না।

‎সোমবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর হোটেলে ইন্টারকন্টিনেন্টালে ‘বাজার ও শিল্প-গবেষণায় অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের আবিষ্কারকে আরও শক্তিশালী করণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অর্থ উপদেষ্টা এ কথা বলেন।

‎তিনি বলেন, বিজ্ঞানীরা বিদেশে গিয়ে পাবলিকেশন করে নামের জন্য কিন্তু দেশের উপকারে আসে সেই কাজ করতে আগ্রহী কম।  তবে বাংলাদেশে বিজ্ঞানীরা সবচেয়ে ভালো অবদান রেখেছেন কৃষি, পশুপালন ও মৎস্য খাতে।

‎সরকারের দিক থেকে অন্যান্য খাতে আমরা এখনও ভালো করতে পারি নাই বলে মন্তব্য করেন সালেহ উদ্দিন আহমেদ।

মন্তব্য (০)





image

৯৪.৭০ শতাংশ পোশাক কারখানায় বোনাস পরিশোধ: বিজিএমইএ

নিউজ ডেস্ক : ঢাকা ও চট্টগ্রামে ২ হাজার ১৩৩টি চালু কারখানার ম...

image

জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ

নিউজ ডেস্ক : জেট ফুয়েলের দাম প্রতি লিটারে প্রায় ৩৯ টাকা কমিয়ে নতুন দাম ন...

image

৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করলেন গভর্নর

নিউজ ডেস্ক : বন্ধ কারখানা সচল, কৃষি উৎপাদন বাড়ানো ও চলতি মূলধন ঋণ সুবিধা...

image

দেশের রিজার্ভ এখন ৩৪.৫৩ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক : দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বর্তমানে রিজার্ভ ৩৪ হাজার ৫৩৯ দশমিক...

image

দেশের রিজার্ভ এখন ৩৪.৫৩ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক : দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। ব...

  • company_logo