• রাজনীতি

‎দ্রুতই দেশে ফিরবো, বিবিসি বাংলাকে তারেক রহমান

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ এ সাক্ষাৎকারে আগামী নির্বাচনে দলের কৌশল, আওয়ামী লীগের রাজনীতি ও তাদের নেতাকর্মীদের বিচার, বাংলাদেশের নির্বাচনকেন্দ্রীক রাজনীতিসহ সমসাময়িক নানা বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেছেন তারেক রহমান।

‎সোমবার (৬ অক্টোবর) বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

‎দেশে ফেরার প্রশ্নে যা বললেন তারেক রহমান-

‎বাংলাদেশে গণঅভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেছে এবং অনেকের ধারনা ছিল আওয়ামী লীগ সরকারের পতনের পর আপনি (তারেক রহমান) দেশে এসে সশরীরে দলের নেতৃত্ব দেবেন। গত একবছরে যে প্রশ্নটা বারবার ঘুরে ফিরে এসেছে এবং এখনও আসছে যে, আপনি এখনও দেশে ফেরেননি কেন। কেন আপনি এখনও দেশে ফেরেননি?-বিবিসি বাংলার করা এমন প্রশ্নের জবাবে তারেক বলেন, কিছু সঙ্গত কারণে হয়তো ফেরাটা হয়ে উঠেনি এখনও। তবে সময় তো চলে এসেছে মনে হয়। ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসবো।

‎কবে নাগাদ দেশে ফিরতে পারেন-এমন প্রশ্নের জবাবে তারেক বলেন, দ্রুতই মনে হয়। দ্রুতই ইনশাআল্লাহ।

‎নির্বাচনের আগেই দেশে ফেরার সম্ভাবনার বিষয়ে সাক্ষাৎকারে জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাজনীতি যখন করি, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক, নির্বাচনের সঙ্গে রাজনৈতিক দল, রাজনৈতিক কর্মীর একটি ওৎপ্রত সম্পর্ক। কাজেই যেখানে একটি প্রত্যাশিত, জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব? আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত যে নির্বাচন জনগণ চাইছে। সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সঙ্গে জনগণের মাঝেই থাকবো ইনশাআল্লাহ।

‎দেশে ফেরার বিষয়ে নিরাপত্তা ইস্যু নিয়ে করা প্রশ্নের জবাবে তারেক বলেন, বিভিন্ন রকম শঙ্কার কথা তো আমরা অনেক সময় বিভিন্ন ব্যক্তির কাছে তো শুনেছি। সরকারেরও বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও তো অনেক সময় অনেক শঙ্কার কথা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে।

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo