• বিনোদন

‘সোলজার’ সিনেমায় শাকিবের চরিত্র নিয়ে মুখ খুললেন পরিচালক

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : ঢালিউড মেগাস্টার শাকিব খান এবার হাজির হচ্ছেন দেশপ্রেমের গল্প নিয়ে নির্মিত নতুন ছবি ‘সোলজার’-এ। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে ছবিটির শুটিং। এরই মধ্যে গত ৩ অক্টোবর সিনেমাটির ফাইনাল লুক সেট ও ফার্স্ট লুক পোস্টারের ফটোশুট সম্পন্ন হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) শাকিব খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় একটি ভিডিও, যার শিরোনাম— “পূর্বের সিনেমাগুলোকে ছাড়িয়ে যাবে ‘সোলজার’?” প্রায় আড়াই মিনিটের ওই ভিডিওতে নির্মাতা সাকিব ফাহাদ ছবিটি নিয়ে তার ভাবনা ও পরিকল্পনার কথা জানান।

সাকিব ফাহাদ বলেন, আমরা ‘সোলজার’-এর কাজ শুরু করতে যাচ্ছি, যেখানে আমাদের মেগাস্টার শাকিব খান অভিনয় করছেন। আমরা একটা দেশপ্রেম নিয়ে গল্প করার চেষ্টা করছি।

নির্মাতা বলেন, আমরা চাইছি, উনি যেন দেশের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে ওঠেন— যাদের চিন্তা, যন্ত্রণা আর স্বপ্নের প্রতিচ্ছবি ‘সোলজার’এ ফুটে উঠবে।

শাকিব খানকে নতুনভাবে উপস্থাপন করার লক্ষ্য নিয়েই এগোচ্ছে টিম ‘সোলজার’। সাকিব ফাহাদ বলেন, ‘গত তিন-চার বছরে শাকিব ভাইকে যেভাবে দেখেছি, এবার তাকে সম্পূর্ণ ভিন্নভাবে প্রেজেন্ট করতে চাই।’

ঈদে মুক্তির চিরাচরিত ধারা থেকে বেরিয়ে ছবিটি অন্য সময়ে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে প্রযোজনা সংস্থা। দেশপ্রেম, অ্যাকশন এবং আবেগের মিশেলে তৈরি এই গল্পে শক্তিশালী বার্তাও থাকবে বলেও জানান পরিচালক।

 

মন্তব্য (০)





image

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম...

১

বিনোদন ডেস্ক : নিজের নতুন ছবি ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্...

image

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

২

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদ...

image

জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু ল...

৩

বিনোদন ডেস্ক : ফেসবুকে প্রায়ই ট্রলের শিকার হন নব্বইয়ের দশকের...

image

বানসালির সিনেমায় বোল্ড দৃশ্যে আলিয়া ভাট

৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত রোমান্টিক থ...

image

দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

৫

বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...

  • company_logo