• রাজনীতি

লালমনিরহাটে আলেম ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিতে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আলেম সমাজের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে লালমনিরহাট রেলওয়ে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
লালমনিরহাট জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলা সদরের বিভিন্ন মসজিদের ইমাম,খতিব,মোয়াজ্জেম,বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ সহ আলেম ওলামাগন অংশ নেন।
এ সময় বক্তারা বলেন,বর্তমান সময়ে ইসলামের নামে নানান অপব্যাখ্যা দিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। এক ধর্ম নিয়েই যদি রাজনীতি করেন তাহলে এত ধর্মীয় রাজনৈতিক সংগঠন কেন? সবাই কেন এক কাতারে আসতে পারছেন না। ধর্মের নামে এসব রাজনৈতিক দল ভূল তথ্য দিয়ে মানুষের মাঝে সংঘাত,বৈষম্য সৃষ্টি করছে এ ব্যাপারে আলেমরা তাদের বক্তব্যে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে গ্রামের সাধারণ মানুষ বিশেষ করে নারী ভোটারদের কাছে ভুল ব্যাখ্যা করছেন। তারা জান্নাতের টিকিট বিক্রয়ের কথা বলছেন। তারা বলছেন দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে। তিনি বলেন যে দেশে দাঁড়িপাল্লা মার্কা নেই তারা কি জান্নাতে যাবে না। আমাদের বাপ-দাদারা অনেক আগে মারা গেছেন তাহলে তারাও কি জান্নাত থেকে বঞ্চিত হবে। সেই দলের সাথে আরো কয়েকটি দল মিলে এখন পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করে আসছে। কিন্তু এ পদ্ধতিতে ভোট হলে আপনারা তো পরিচিত নেতা পাবেন না। অন্য এলাকার লোক এসে আপনাদের এমপি হবে। সে ক্ষেত্রে সেই এমপির আপনাদের জন্য কোন দায়বদ্ধতাও থাকবে না। আর ইসলামেও আছে ব্যক্তি দেখে নেতা নির্বাচন করতে হবে। এ সময় তিনি আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে বিএনপির প্রার্থীকে ভোট দেওয়ার আহবান জানান।
এ সময় আরো বক্তব্য রাখেন,মাওলানা আইয়ুব আলী বসুনিয়া,মাওলানা নুরুল ইসলাম নাবিল সহ বিভিন্ন আলেমগন। এছাড়াও মতবিনিময় সভায় জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম, অ্যাডভোকেট ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সাহিদুল ইসলাম পাটোয়ারী সহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo