• রাজনীতি

‎শত কোটি টাকা খরচ করে তারা এমপি হতে চায় ব্যবসা করার জন্য: হাসনাত

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, তারা শত কোটি টাকা খরচ করে এমপি হতে চায় ব্যবসা করার জন্য। জনগণের সেবা ও উন্নয়ন তাদের লক্ষ্য নয়। 

‎শুক্রবার (৩ অক্টোবর) কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফাতেহাবাদ ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা গ্রামগঞ্জ ও হাটবাজারে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

‎হাসনাত আবদুল্লাহ বলেন, উন্নয়নের ফুলঝুরি দেখিয়ে আর অর্থের বিনিময়ে ভোট নিতে পারলেই ৫ বছরের জন্য তারা রাজা। আমাদের ব্যবসা করার দরকার নাই, হার-জিতেরও দরকার নাই। আমাদের দরকার হচ্ছে এলাকার উন্নয়ন। এলাকার উন্নয়নের জন্য যা করা লাগে, আমরা তাই করব।

‎তিনি আরও বলেন, সঠিকভাবে উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণ করতে পারলে ভোট চাইতে হয় না। 

‎এনসিপির দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন, নির্বাচনের নামে যারা ব্যবসার জন্য আসে তাদেরকে চিহ্নিত করতে হবে। তাদের মতলব বুঝতে হবে। এসব ভোট ব্যবসায়ীদেরকে ভোট দিলে কাঙ্ক্ষিত উন্নয়ন পাবেন না। আমাদের নিজেদের আগে সচেতন হতে হবে। 

‎তিনি বলেন, গত ২৫ বছরে দেবিদ্বার উন্নয়ন থেকে অনেক পিছিয়ে রয়েছে। রাস্তাঘাটের করুণ দশা। মানুষের প্রত্যাশা পূরণে আমরা কাজ করছি। আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনাদের অনৈক্যের সুযোগ নিয়ে রাজনৈতিক দলগুলো মজা নেয়। আমরা যেন এলাকা এবং নিজেদের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকি। এ সময় এনসিপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo