• খেলাধুলা

রিশাদ-সাকিবে ধুঁকছে আফগানিস্তান

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ভালো শুরু পেয়েছিল আফগানিস্তান। তবে তানজিম হাসান সাকিবের তোপ আর রিশাদ হোসেনের ঘূর্ণিতে বিপাকে পড়েছে। শতরান পেরোনোর আগেই রশিদ খানের দল হারিয়ে বসেছে ৬ উইকেট।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শারজাহ ১৭ ওভারে ১০৯ রান করেছে আফগানিস্তান। উইকেট হারিয়েছে ৬টি। মোহাম্মদ নবী ২০ রানে ব্যাট করছে, শরাফউদ্দিন আশরাফ আছেন ৪ রানে।

আত্মবিশ্বাসী শুরু করা আফগানিস্তানের ইনিংসে চতুর্থ ওভারে আঘাত হানেন নাসুম আহমেদ। ১৫ রানে ফেরেন ইব্রাহিম জাদরান। সেদিকুল্লাহ আটাল হন সাকিবের শিকার। মোস্তাফিজুর রহমানের করা পরের ওভারে রহমানুল্লাহ গুরবাজের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ননস্ট্রাইকার এন্ডে একই প্রান্তে চলে এসেছিলেন দারউইশ রসুলি (২ বলে ০)। 

৩১ রানে ৩ উইকেট হারায় আফগানিস্তান। ছয় ওভারের পাওয়ার প্লেতে আফগানরা তুলতে পারে ৩ উইকেটে মাত্র ৩৩ রান। সপ্তম ওভারে রিশাদকে স্লগ সুইপ করতে গিয়ে শামীম পাটোয়ারীকে ক্যাচ দেন মোহাম্মদ ইসাক (৪ বলে ১)। ৪০ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফগানিস্তান।

এরপর রহমানুল্লাহ গুরবাজ অনেক দূর টেনে দেন। ৩১ বলে ৪০ রান করে ফেরেন গুরবাজ। শেষদিকে ১৮ রান করে দলকে এগিয়ে দেন আজমতউল্লাহ ওমরজাই। ৩৩ রানে দুটি উইকেট নিয়েছেন রিশাদ। সাকিবের ঝুলিতেও এসেছে ২ উইকেট।

মন্তব্য (০)





image

জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল

১

স্পোর্টস ডেস্ক : এশিয়ান পরাশক্তী জাপানের কাছে শেষ মুহুর্তের গোলে হেরে গেছে বি...

image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

২

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

৩

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৪

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৫

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

  • company_logo