• বিনোদন

নজরুলের কীর্তনে প্রশংসিত রত্না দাস

  • বিনোদন

ছবিঃ সিএনআই

বিনোদন ডেস্ক: বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী রত্না দাস। নজরুলচর্চায় ব্যস্ত সময় পার করছেন। কয়েক বছর ধরে নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করছেন মিউজিক ভিডিও। সে ধারাবাহিকতায় প্রথমবার জাতীয় কবির লেখা কীর্তন সংগীত নিয়ে হাজির হয়েছেন দর্শকের সামনে। ‘নব কিশলয়’ শীর্ষক গানটির সঙ্গীত আয়োজন করেছেন বিনোদ রায়। চিত্রগ্রহণে ছিলেন শায়ান তানজিল।
‎
‎এ প্রতিবেদকের সাথে আলাপকালে রত্না বললেন, কীর্তন অন্য ঘরানা সংগীত। রাধা কৃষ্ণের প্রেমলীলা ও মানভঞ্জন তুলে ধরা হয়েছে। বারানসির প্রেক্ষাপট আনতে চেয়েছি। পুরান ঢাকায় একটি জায়গায় গানের শ্যুটিং করেছি। একটি পরাবাস্তব ভাব তুলে ধরা চেষ্টা করেছি।
‎
‎গানের দৃশ্যে মডেল হয়েছেন রত্না স্বয়ং। লাল ও সাদা শাড়িতে মোহনীয় রূপে দেখা গেছে তাকে। এ প্রসঙ্গে রত্না বললেন, সাদা কিন্তু রাধার সময়কার রং। লাল রঙের শাড়িতে এ সময়ের রাধাকে উপস্থাপন করেছি। অতীত ও বর্তমানের একটি মেলবন্ধন উঠে এসেছে এ গানে। আজকালের রাধার লুক কেমন হতে পারে ‌- তার একটি ব্লেন্ডিং করে বিমূর্ত ধারণা তুলে ধরেছি।
‎
‎জানা গেছে, বাংলাদেশে শুধু নয় কলকাতার দর্শকের কাছ হতেও ইতিবাচক সাড়া পেয়েছেন রত্না। আগামীতে এমন কাজ আরও করার অনুপ্রেরণা পাচ্ছেন তিনি।
‎
‎‘নব কিশলয়’ ছাড়াও নিজস্ব ইউটিউব চ্যানেলে নজরুলের প্রয়াণ দিবস উপলক্ষ্যে ‘ভুলি কেমনে’ শীর্ষক একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রত্না। সে গানটি নিয়েও পেয়েছেন ইতিবাচক সাড়া।

মন্তব্য (০)





image

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম...

১

বিনোদন ডেস্ক : নিজের নতুন ছবি ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্...

image

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

২

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদ...

image

জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু ল...

৩

বিনোদন ডেস্ক : ফেসবুকে প্রায়ই ট্রলের শিকার হন নব্বইয়ের দশকের...

image

বানসালির সিনেমায় বোল্ড দৃশ্যে আলিয়া ভাট

৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত রোমান্টিক থ...

image

দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

৫

বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...

  • company_logo