ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : ছয়জন বোলার ব্যবহার করেছিলেন নিগার সুলতানা জ্যোতি। হতাশ করেননি কেউই। স্বর্না-নাহিদাদের দিনে পাকিস্তানও বেশিদূর যেতে পারেনি। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে ১৩০ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ।
কলম্বোতে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় পাকিস্তান। প্রথম ওভারেই জোড়া ধাক্কা দেন বাংলাদেশি পেসার মারুফা আক্তার। ওভারের পঞ্চম আর ষষ্ঠ বলে উমাইমা সোহেল ও সিদরা আমিনকে গোল্ডেন ডাকে (১ বলে ০) সাজঘরে ফেরান।
শুরুতেই এমন ধাক্কায় ধীর হয়ে যায় পাকিস্তানের রান তোলার গতি। প্রথম পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারালেও ১০ ওভারে আসে ৪১ রান। শুরুর ধাক্কা কাটিয়ে এরপর যখন রানের চাকা সচল করার তাগিদ তখনই বাধা হয়ে দাঁড়ান নাহিদা আক্তার। তিন রানের ব্যবধানে তিনি ফিরিয়ে দেন মুনিবা আলী (১৭) ও রামিন শারমিনকে (২৩)।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন পাকিস্তানের মেয়েরা। ৭ নম্বরে ব্যাটিংয়ে এসে অধিনায়ক ফাতিমা সানা ৩৩ বলে ২২ রান করলেও ১২৯ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস। মারুফা আক্তার ও নাহিদা আক্তারের পর আরেক আক্তার স্বর্না স্পিনে ৩ উইকেট তুলে নিলে পাকিস্তানের ৩৮.৩ ওভারেই অলআউট।
স্পোর্টস ডেস্ক : স্পেনের ইতিহাসে সবচেয়ে সফলতম ক্লাব রিয়াল মা...
নিউজ ডেস্ক : গেল বছর আর্সেনালের কাছে ফাইনালে হেরেছিল বা...
স্পোর্টস ডেস্ক : ফোর্বসের জরিপে আয়ের দিক থেকে শীর্ষে পর্তুগালের তারকা ফ...
স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, সে বিষয়ে ধোঁয়া...
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের কোচিং স্টাফের...

মন্তব্য (০)