• রাজনীতি

‎আ.লীগ শুধু প্রয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের কাছে যায়: সারজিস আলম

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কেবল প্রয়োজনে আওয়ামী লীগ সনাতন ধর্মাবলম্বীদের কাছে গিয়েছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ (মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর) বিকেলে তার নিজ জেলার সদর উপজেলার বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

‎সারজিস আলম বলেন, ‘তাদের সময়ে মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটলেও দৃশ্যমান শাস্তি ও বিচার দেখতে পাইনি। এ কারণে ওই টুলটাকে ষড়যন্ত্রকারিরা বারবার ব্যবহার করেছে এবং ধর্মীয় সম্প্রীতির জায়গায় ব্যাঘাত করার চেষ্টা করেছে। আমরা বর্তমান সরকারের কাছে দাবি রাখবো এমন ঘটনা ঘটলে দৃষ্টান্তমূলক শাস্তির যেন ব্যবস্থা করা হয়। তবে গতকাল থেকে পঞ্চগড়ে যতগুলো মণ্ডপ পরিদর্শন করেছি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা খবর পাইনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিলো সন্তোষজনক।’

‎তিনি বলেন, ‘এআই টুল ব্যবহার করে প্রতিমার বিকৃতি এনে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। বাস্তবে গিয়ে ভিন্ন চিত্র দেখা যায়। ভারতীয় প্রোপাগান্ডা মিডিয়া সেল রয়েছে। তাদের মাধ্যমে ভারতীয় কিছু মিডিয়া হাউস থেকে প্রোপাগান্ডা ছড়ানো হয়। তারা দেখাতে চায় আমাদের মধ্যে সম্প্রীতি নেই। কিন্তু গ্রামে গিয়ে দেখবেন হিন্দু-মুসলমান একসঙ্গে বসে খায়। একজনের বাড়িতে অন্যজনকে দাওয়াত করে।’

‎সারজিস বলেন, ‘সনাতন ধর্মাবলম্বী তাদের প্রাপ্যটুকু দিতে হবে। আমরা তাদের খোঁজ খবর নিচ্ছি। গণঅভ্যত্থানের পরে অনেক খাস জমি জাল দলিল করে দখল করার চেষ্টা করা হচ্ছে যেখানে সনাতন ধর্মালম্বীদের শ্মশান, মন্দির, প্রতিমা বিসর্জনের স্থানসহ ধর্মীয় বিভিন্ন স্থাপনা ছিলো। আমরা সরকারের কাছে অনুরোধ করবো কমিশন গঠন করে এসব ঘটনায় যেন ব্যবস্থা নেয়া হয়।’

‎তিনি বলেন, ‘আমাদের শাপলা পাওয়ার সাথে নির্বাচন আগানো পেছানোর কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশন বাইরে চাপে পিষ্ট না হয়ে শাপলা আমাদের দেবে এটা আমাদের প্রত্যাশা। এর জন্য আইনগতভাবে কিংবা রাজপথে যেতে হলেও আমরা যাবো। যাদের নির্বাচন পেছানোর কালো উদ্দেশ্য আছে, যারা বিভিন্ন উপাদান ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করতে চায় তারাই নিজেদের চক্রান্ত অন্যদের উপর চাপিয়ে দেয়ার জন্য নানা কথা বলছে।’

‎অন্তর্বর্তী সরকার যদি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দিতে চায় সেখানে এনসিপির কোনো আপত্তি থাকবে না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা একটা দৃশ্যমান বিচার দেখতে চাই। জুলাই সনদের আইনগত ভিত্তি চাই। যেটার মধ্য দিয়ে আমাদের মৌলিক সংস্কারগুলো বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন তিনি। পরিদর্শনকালে তার সঙ্গে এনসিপি ও জাতীয় যুবশক্তি পঞ্চগড়ের নেতাকর্মীরা উপস্থিত ছিল।

মন্তব্য (০)





image

নতুন নেতৃত্বের অপেক্ষায় কৃষক দল, আলোচনায় যারা

নিউজ ডেস্ক : সরকার পরিচালনার ব্যস্ততার মধ্যেও দীর্ঘদিনের সাং...

image

আমরা বল বিএনপির কোর্টে দিয়ে দিয়েছি: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গ...

image

‎নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জায়মা রহমা...

image

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ধানমন্ডিত...

নিউজ ডেস্ক : রাজধানীর ধানমন্ডি ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যু...

image

সরকারি দল রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হচ্ছে: এনসিপি

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মা...

  • company_logo