• রাজনীতি

‎ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার বাংলাদেশ চায় এনসিপি: সারজিস

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এমন একটি বাংলাদেশ চায়, যেখানে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য হবে মুখ্য এমনটাই জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।বাংলাদেশ ভ্রমণ

‎রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

‎সারজিস বলেন, প্রত্যেকে নিজ নিজ ধর্মীয় রীতি মেনে চললেও অন্য ধর্মের প্রতি সম্মান দেখানো অত্যন্ত জরুরি। কারণ পারস্পরিক সম্পর্ক যত দৃঢ় হবে, দেশ ততই নিরাপদ ও শক্তিশালীভাবে এগিয়ে যাবে।

‎তিনি আরও বলেন, এনসিপি চায় বৈষম্যহীন সম্পর্ক গড়ে উঠুক—যেখানে কারও প্রাপ্য বঞ্চিত না হয় এবং কেউ অতিরিক্ত সুবিধাও না পায়। বৈষম্য হলেই সম্পর্কে দূরত্ব তৈরি হয়। সেই দূরত্ব দূর করতে দল সব সময় কাজ করবে বলেও জানান তিনি। এ ছাড়াও মন্দিরগুলোয় আর্থিক সহায়তা প্রদান করেন সারজিস আলম।

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo