• রাজনীতি

‎ক্ষমতায় এলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না: জামায়াত আমির

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

‎শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর বার্ষিক কাউন্সিল অধিবেশনে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎শফিকুর রহমান বলেন, ৫ বছরে উন্নয়নের বুলেট ট্রেন চালু না করতে পারলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করা হবে।

‎জামায়াত আমির বলেন, যুবকরা যোগ্যতা অনুযায়ী কাজ পাবেন, কিন্তু সেই পরিবেশ আমরা গত অর্ধশতাব্দীতেও তৈরি করতে পারিনি। বিগত সরকারগুলোর ব্যর্থতার কারণে। জামায়াত চায় জনগণের সহযোগিতায় ঘুণে ধরা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে।

‎তিনি আরও বলেন, যে শিক্ষা মানুষকে নিচে নামিয়ে দেয়, সেই শিক্ষা আর দেওয়া হবে না। যারা শিক্ষা ব্যবস্থার পরিকল্পনার দায়িত্বে আছেন, তাদের সন্তানরাই দেশের বাইরে পড়াশোনা করেন। এজন্যই দেশের শিক্ষা ব্যবস্থার এমন অবস্থা।

‎এ সময় জামায়াত আমির আরও বলেন, আয়না ঘরের মতো সংস্কৃতি বাংলাদেশে আওয়ামী লীগ সরকার শুরু করেছিল।

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo