• লিড নিউজ
  • শিক্ষা

‎৩ দিন পেছালো চাকসু নির্বাচন, ভোটগ্রহণ ১৫ অক্টোবর

  • Lead News
  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন তিনদিন পেছানো হয়েছে। আগামী ১৫ অক্টোবর চাকসুর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশন এ তথ্য জানায়।
‎
‎নির্বাচন কমিশন জানায়, প্রার্থীদের অনুরোধে ১২ অক্টোবরের পরিবর্তে আগামী ১৫ অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।
‎
‎এর আগে, গতকাল চাকসু নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে দেখা গেছে, জমা দেয়া মনোনয়নপত্রের মধ্যে ১৯ জনের প্রার্থীতা বাতিল হয়েছে। এর মধ্যে দুইজন ভিপি ও একজন জিএস পদে প্রার্থীতার জন্য মনোনয়নপত্র কিনছিলেন।
‎
‎এবারের কেন্দ্র ও হল সংসদে নির্বাচনের জন্য ১ হাজার ১৬২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। তার মধ্যে ৯৩১ জন জমা দেন। ভিপি পদে ২৫, জিএস ও এজিএস পদে ২২ টি করে মনোনয়নপত্র জমা পড়ে।
‎
‎উল্লেখ্য, এবারের চাকসু নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৬৩৭ জন। পরিবর্তীত সময়সূচি অনুযায়ী আগামী ১৫ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সবশেষ ১৯৯০ সালের ৮ নভেম্বর চাকসু নির্বাচন হয়েছিল।

মন্তব্য (০)





image

উপবৃত্তি নিয়ে সুখবর দিল সরকার

১

নিউজ ডেস্কঃ দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থ...

image

৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক ...

২

নিউজ ডেস্কঃ দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ...

image

২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই:...

৩

নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছে...

image

শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে চায় সরকার: শি...

৪

নিউজ ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক শিক্ষার নতুন প...

image

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

৫

নিউজ ডেস্কঃ সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তা...

  • company_logo