• রাজনীতি

নির্দিষ্ট সময়ে ভোট হবে, হাকিমপুরে বিএনপি নেতা: ডাঃ জাহিদ

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের মানুষ দেড় যুগ ধরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আওয়ামী লীগ সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে একতরফাভাবে ক্ষমতায় টিকে ছিলো।

তিনি বলেন, দেশের মানুষ আজ পরিবর্তনের জন্য অপেক্ষা করছে। নির্দিষ্ট সময়ে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। জনগণই হবে এদেশের প্রকৃত ক্ষমতার মালিক।

আজ  ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে দিনাজপুরের  হিলি চারমাথা মোড়ে মালিক সমিতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ডাঃ জাহিদ হোসেন আরো বলেন, বিগত সরকার জোর করে ক্ষমতায় থেকে দেশের গণতন্ত্র, বিচার ব্যবস্থা ও অর্থনীতিকে ধ্বংস করেছে। জনগণের জাগরণের মধ্য দিয়েই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বিএনপি'র হাকিমপুর উপজেলা কমিটির সভাপতি ফেরদৌস রহমান,  সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী,  যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজা বিপুল, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর কমিটির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, হাকিমপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, সাবেক সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবিরসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

 

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo