• রাজনীতি

৫৩ বছরে শাসকরা দেশকে ভালো কিছু উপহার দিতে পারেনি: ফয়জুল করীম

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, গত ৫৩ বছরে যারা এই দেশের শাসক ছিল তারা দেশকে ভাল কিছু উপহার দিতে পারেনি। তারা এই দেশের জনগণের জন্য কল্যাণকারী কোনো কাজ করতে পারেনি। ওদেরকে অনেকবার পরীক্ষা করেছেন, একবার ইসলামকে পরীক্ষা করুন। ইসলাম ফেল করার জন্য দুনিয়াতে আসেনি, ইসলাম বিজয়ী হওয়ার জন্য দুনিয়াতে এসেছে। যদি ফেল করি, দ্বিতীয়বার আপনাদের কাছে আর আসবো না বলেও মন্তব্য করেন তিনি।    


‎পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে রোববার (২২ সেপ্টেম্বর) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাকিমপুর উপজেলা শাখা আয়োজিত হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

‎পরে তিনি দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর দক্ষিণ জেলা শাখার সভাপতি ডা. নূর আলম সিদ্দিককে ঘোষণা দেন। এতে দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo