ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার আগে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে বিদায় জানাচ্ছেন দলের নেতাকর্মীরা।
সোমবার (২২ সেপ্টেম্বর) গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
ফারুক হাসান বলেন, দেশের চিকিৎসায় আস্থা রেখে চিকিৎসা নিয়েছেন। তিনি বাইরে চিকিৎসা নিতে চাননি তবে মেডিকেল বোর্ড বলছে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়া ছাড়া বিকল্প নেই।
তিনি আরও বলেন, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি সেখানে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে।
নুরের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করে ফারুক হাসান বলেন, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি এখন পর্যন্ত কোনো রিপোর্ট দেয়নি। এটাও সরকারের ব্যর্থতা।
গত ২৯ আগস্ট সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ ও জাপা নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হন নুরুল হক নুর। উদ্ধার করে তাকে হাসপাতালে আনা হলে জরুরি ভিত্তিতে একটি মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়।
স্বাস্থ্যের আরও অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর আরও বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং তাদের তত্ত্বাবধানে নুরুল হক নুরের চিকিৎসা চলতে থাকে। গত ১৫ সেপ্টেম্বর তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে বাসায় ফেরেন।
নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...
নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...
নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...
বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...
নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

মন্তব্য (০)